মহারাষ্ট্রে হনুমান চালিসা বিতর্ক থামার নামই নিচ্ছে না। এই বিবাদে কথার যুদ্ধ চলছে এবং এই মুহূর্তে শিবসেনা এবং বিজেপির মধ্যে অভিযোগ-পাল্টা অভিযোগ চলছে।  মঙ্গলবার যেখানে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালভিয়া শিবসেনাকে তীব্র আক্রমণ করেছেন, সেখানে বুধবার শিবসেনা তার মুখপত্র সামনার সম্পাদকীয়ের মাধ্যমে বিজেপির নেতা কিরীট সোমাইয়াকে নিশানা করেছে।  


 এই সম্পাদকীয়তে শিবসেনা প্রথমে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবীসকে আক্রমণ করে।  এতে বলা হয়েছে যে ফড়নবীস সহ সমগ্র মহারাষ্ট্র বিজেপি যে মানসিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে তাদের কাছ থেকে আর কিছুই আশা করা যায় না। ফড়নবীসের অভিযোগ নবনীত রানাকে জেলে জল দেওয়া হয়নি, কারণ তাঁরা দলিত, এবার সেই অভিযোগে শিবসেনা বলেছেন  যে রানারা কীভাবে দলিত হল, তাঁদের জাল শংসাপত্র পাওয়া গেছে।


 ফড়নবীসের পরে শিবসেনা কিরীট সোমাইয়াকে  বলেছে যে, তিনি বিজেপির নাচানিয়া। পাথরের আঘাতে সোমাইয়ার  গাড়ির কাঁচ ভেঙে গেছে।  তার চিবুকে কাচের টুকরো লেগে রক্ত পড়েছে।শিবসেনারা বলেছেন যে ওটা রক্ত নয় টমেটোর সস।


 আরও অভিযোগ হেনে বলা হয়েছে যে সোমাইয়া  পিএমসি ব্যাঙ্ক কেলেঙ্কারিতে সোমাইয়ার ভূমিকাও সন্দেহজনক।   শিব সৈনিকদের আক্রমণ করা নিয়ে অকারণে তোলপাড় সৃষ্টি করেছে এরা।


 বিজেপিকে আরও ব্যঙ্গ করে শিব সেনা বলেছেন এই সময়ে দাদা কোন্ডকে বেঁচে থাকলে এই ভুয়ো কারণে মীমাংসাকে নিয়ে তাঁদের নিয়ে নানা ছবি বানাতেন।


   দেশে মুদ্রাস্ফীতি বিপর্যস্ত হয়ে পড়েছে।  সবজি, শস্য, পেট্রোল, ডিজেল সবই দামী হয়ে গেছে।   মুদ্রাস্ফীতি, বেকারত্ব, চীনা সেনাদের অনুপ্রবেশের মতো অনেক জ্বলন্ত সমস্যা রয়েছে এবং এর বিরুদ্ধে দাঁড়ানো উচিৎ। ফড়নবীস এর বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত কিনা জিজ্ঞেস করেছেন শিবসেনারা।