আম আদমি পার্টি (এএপি) রাজ্যে তাদের ভোটের অংশে সামান্য বৃদ্ধি প্রত্যক্ষ করেছে। এদিকে মহারাষ্ট্রবাদী গোমান্তক পার্টি (এমজিপি) একটি আঞ্চলিক দল, এই দলটি ফলাফলের পরে রাজ্যে পরবর্তী সরকার গঠনের জন্য বিজেপিকে সমর্থন ঘোষণা করেছে।

তথ্য অনুযায়ী কংগ্রেসের ভোট শেয়ার ২০১৭ সালে ২৮.৪ শতাংশ থেকে ২৩.৫ শতাংশে নেমে এসেছে, কিন্তু বিজেপির জন্য এটি ৩২.৫ শতাংশ থেকে ৩৩.৩ শতাংশে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার ঘোষিত ভোটের ফলাফল অনুসারে বিজেপি ৪০টি বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী দিয়েছে এবং তারা ২০ টি আসনে জয়ী হয়েছে। কংগ্রেস ৩৭টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল, অন্য তিনটি তার জোটের অংশীদার - গোয়া ফরওয়ার্ড পার্টি (GFP) কে ছেড়েছিল, যেই দল একটি জিতেছে। 

এমজিপির ভোট শেয়ার ২০১৭ সালে ১১.৩ শতাংশ থেকে কমে ৭.৬ শতাংশে নেমে এসেছে। দীপক ধাবলিকার নেতৃত্বাধীন দল ১৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল, যেখানে এটি তৃণমূল কংগ্রেস পার্টির (টিএমসি) সঙ্গে জোটবদ্ধ হয়ে লড়াই করেছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন টিএমসি কোনও আসনেই জিততে পারেনি। 

অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন AAP ভোট ভাগে সামান্য লাভ নথিভুক্ত করেছে, ২০১৭ সালে ৬.৩ শতাংশ থেকে এবার ৬.৮ শতাংশে পৌঁছেছে। এএপি এবং এমজিপি নির্বাচনে দুটি করে আসন জিতেছে। GFP এর ভোট শেয়ার ৩.৫ শতাংশ থেকে ১.৮ শতাংশে নেমে এসেছে। ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি) যেটি কোনো আসন জিততে পারেনি। এটি ২০১৭ সালে ২.৩ শতাংশ থেকে কমে ১.১ শতাংশে নেমে এসেছে।