বিলে কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে প্রলুব্ধ করে, বলপ্রয়োগ, প্রতারণামূলক উপায় বা জোরপূর্বক ধর্মান্তরিত করার সঙ্গে জড়িত প্রমাণিত হলে এক থেকে পাঁচ বছরের কারাদণ্ড এবং কম করে ১ লাখ টাকা জরিমানার বিধান রয়েছে। বিল অনুযায়ী, প্রমাণের দায়িত্ব অভিযুক্তের ওপর ন্যস্ত।
বিলে আরও বলা হয়েছে যে যে কেউ একজন নাবালক, মহিলা বা তফসিলি জাতি বা উপজাতির একজন ব্যক্তিকে ধর্মান্তরিত করে বা ধর্মান্তরিত করার চেষ্টা করে তাকে একটি মেয়াদের কারাদণ্ডে দণ্ডিত করা হবে, যা চার বছরের কম হবে না এবং ১০ বছর পর্যন্ত হতে পারে। এই বিলে শুধুমাত্র ধর্মান্তরের উদ্দেশ্যে করা বিয়েকে বাতিল ঘোষণা করার বিধান রয়েছে।

0 Comments