মান কংগ্রেস এবং আকালি দলের অন্তর্গত রাজ্যের ১২২ জন প্রাক্তন মন্ত্রী এবং প্রাক্তন বিধায়কের কাছ থেকে নিরাপত্তা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন যে "ভিআইপি নয়, লোকেদের সুরক্ষার জন্য পুলিশ দরকার।"
মান বলেন "একদিকে থানা খালি পড়ে আছে, অন্যদিকে নেতাদের বাড়ির সামনে তাঁবু বসিয়ে নিরাপত্তা দেওয়া হয়েছে। পুলিশের ভার আমরা তুলে নেব। সাড়ে তিন কোটি টাকার নিরাপত্তা। জনগণ বেশি গুরুত্বপূর্ণ। আমরা পুলিশ বাহিনী থেকে শুধুমাত্র পুলিশের কাজ নেব।"
যাদের নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন পাঞ্জাবের প্রাক্তন অর্থমন্ত্রী মনপ্রীত সিং বাদল, রাজ কুমার ভের্কা, ভারত ভূষণ আশু, ব্রহ্ম মহিন্দ্রা, সঙ্গত সিং গিলজিয়ান, রণদীপ সিং নাভা, আজাইব সিং ভাট্টি, রানা কেপি সিং ও রাজিয়া সুলতানা।
মান ১৬ই মার্চ শপথ নিতে চলেছেন। তিনি বলেন যে তার শপথ গ্রহণে সমগ্র পাঞ্জাবকে আমন্ত্রণ জানানো হয়েছে৷ গভর্নরের সঙ্গে দেখা করার পরে তিনি বলেন “আমি রাজ্যপালের সঙ্গে দেখা করেছি এবং আমাদের বিধায়কদের কাছ থেকে সমর্থনের একটি চিঠি হস্তান্তর করেছি এবং সরকার গঠনের দাবি জানিয়েছি৷ তিনি আমাকে বললেন আমরা যেখানেই শপথ গ্রহণ অনুষ্ঠান করতে চাই তাকে বলতে। এটি ১৬ই মার্চ দুপুর ১২:৩০ টায় ভগত সিং-এর আদি গ্রাম খটকার কালানে অনুষ্ঠিত হবে... আমাদের একটি ভাল মন্ত্রিসভা থাকবে, ঐতিহাসিক সিদ্ধান্তগুলি নেওয়া হবে৷ সুতরাং আপনাকে অপেক্ষা করতে হবে।"
0 Comments