আপের একটি বড়ো ঘোষণা প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং সহ ৪জনকে রাজ্যসভায় পাঠাবে।
আম আদমি পার্টি (এএপি) রাজ্যসভার জন্য হরভজন সিং, রাঘব চাড্ডা, ডক্টর সন্দীপ পাঠক এবং অশোক মিত্তালের নাম ঘোষণা করেছে৷
এএপি পাঞ্জাব বিধানসভা নির্বাচনে ৯২টি আসন জিতেছিল।
লাভলি ইউনিভার্সিটির চ্যান্সেলর অশোক কুমার মিত্তাল। রাঘব চাড্ডা দিল্লি জল বোর্ডের ডেপুটি চেয়ারম্যান। রাজনীতিতে আসার আগে রাঘব চাড্ডা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হিসেবে কাজ করতেন। বর্তমানে রাঘব চাড্ডা দিল্লি বিধানসভার রাজেন্দ্র নগর আসনের বিধায়ক।
ডঃ সন্দীপ পাঠক আইআইটি দিল্লীর পদার্থবিজ্ঞানের একজন বিখ্যাত অধ্যাপক। বুথ স্তর পর্যন্ত সংগঠন তৈরিতে সন্দীপ পাঠকের দক্ষতা রয়েছে। এর আগে, ২০২০ দিল্লি বিধানসভা নির্বাচনে, ডঃ সন্দীপ পাঠক আম আদমি পার্টির হয়ে কাজ করেছিলেন। সন্দীপ ছত্তিশগড়ের মুঙ্গেলি জেলার লোরমির বাসিন্দা। সন্দীপের পরিবার বাথা গ্রামেই থাকে।

0 Comments