একটি বিশেষ সিবিআই আদালত১৫ ফেব্রুয়ারি মঙ্গলবার রাষ্ট্রীয় জনতা দলের প্রধান লালু প্রসাদ যাদবকে ১৯৯০ এর দশকে বিহারের মুখ্যমন্ত্রী থাকাকালীন ডোরান্ডা ট্রেজারি থেকে ১৩৯.৩৫ কোটি টাকা প্রতারণামূলকভাবে তোলা সংক্রান্ত একটি মামলায় দোষী ঘোষণা করেন। যুক্তিতর্ক শুনানি শেষে গত ২৯ জানুয়ারি মামলার রায় সংরক্ষণ করেন আদালত।
পশুখাদ্য কেলেঙ্কারির ঘটনায় চারটি মামলায় দোষী সাব্যস্ত হওয়া প্রসাদের বিরুদ্ধে এটাই চূড়ান্ত মামলা। অবিভক্ত বিহারে সরকারি কোষাগার থেকে জনসাধারণের তহবিল অবৈধভাবে উত্তোলন পশুখাদ্য কেলেঙ্কারি হিসেবে পরিচিতি লাভ করে। ১৯৯৬ সালে পশুপালন অধিদপ্তরে অভিযানের পর এটি উন্মোচিত হয়।
0 Comments