শিলিগুড়ির মেয়র হবেন গৌতম দেব, ঘোষণা করলেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি আরও বলেন, 'এই বিজয় জনগণকে উৎসর্গ করা হয়েছে। ভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে, শিলিগুড়ির জন্য বিজেপি কিছুই করেনি।'
উল্লেখ্য, ১২ই ফেব্রুয়ারি রাজ্যে ৪ পুরনিগমে ভোট ছিল। তার ফল ঘোষণা আজ। এর মধ্যে বিধাননগরের ৪১টি ওয়ার্ডে মোট ২০৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং শিলিগুড়ি পৌর কর্পোরেশনের ৪৭টি ওয়ার্ডে ২০০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চন্দননগরে ৩৩টি ওয়ার্ডে ১২০ জন প্রার্থী এবং আসানসোলের ১০৬টি ওয়ার্ডে ৪৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
শিলিগুড়ি ৩৩ নম্বর ওয়ার্ডে তৃণমূল নেতা গৌতম দেব জয়ী হন। ৩ হাজারেরও বেশি ভোটে জিতেছেন তিনি। জয় নিয়ে গৌতম দেব বলেন যে, 'এই জয়টি মমতা বন্দ্যোপাধ্যায়কে উত্সর্গ করছেন। এ বিজয় রাজ্যবাসীর বিজয়।'
প্রসঙ্গত, বামফ্রন্ট ২০১৫ সালে শিলিগুড়ি পৌরসভা নির্বাচনে জয়লাভ করেছিল, যখন অন্য তিনটি পৌর কর্পোরেশন তৃণমূল কংগ্রেসের দখলে ছিল। এই নির্বাচনের ফলাফল থেকে স্পষ্ট যে, সমস্ত কর্পোরেশনে তৃণমূলের বোর্ড গঠন হতে চলেছে।
0 Comments