উত্তরপ্রদেশের মন্ত্রী সুনীল ভারলা ১৬ ফেব্রুয়ারি বুধবার অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমী প্রধান এবং হায়দরাবাদের লোকসভা সাংসদ আসাদউদ্দিন ওয়াইসির উপর হামলার জন্য রাজ্য পুলিশের হাতে গ্রেফতার হওয়া দুই ব্যক্তিকে সমর্থন ঘোষণা করেন। ভারলা অভিযুক্ত শচীন শর্মা এবং শুভমের পরিবারকে ৪ ফেব্রুয়ারির পশ্চিম ইউপিতে ওয়াইসির উপর হামলার সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছেন।

মন্ত্রী ট্যুইট করে বলেন “আমরা শচীন ও শুভমের পরিবারকে সব রকম সহযোগিতা করব। এই বিষয়ে একটি সুষ্ঠু তদন্ত হবে।" ইউপির শ্রম কল্যাণ পরিষদের চেয়ারম্যান এবং প্রতিমন্ত্রী ১৫ ফেব্রুয়ারি মঙ্গলবার গৌতম বুদ্ধ নগরে শর্মার পরিবারকে দেখতে যান। তিনি আরও দাবি করেন যে অভিযুক্ত দুজনকে ভুলভাবে মামলায় জড়ানো হয়েছে এবং ঘটনার সুষ্ঠু তদন্তের পরে বিষয়টি পরিষ্কার করা হবে। বিজেপি নেতা আরও অভিযোগ করেন যে এই পর্বটি একটি ষড়যন্ত্র বলে মনে হচ্ছে।

অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীন (এআইএমআইএম) প্রধানের গাড়ি হাপুরে হামলার শিকার হয়েছিল, যখন তিনি এই অঞ্চলে বিধানসভা নির্বাচনের এক সপ্তাহ আগে ৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় পশ্চিম ইউপিতে নির্বাচন-সম্পর্কিত অনুষ্ঠানে যোগদানের পর দিল্লীতে ফিরছিলেন। তবে কেউ আহত হয়নি। অভিযুক্তদের একজনকে ওই দিনই গ্রেফতার করা হয়, অপরজনকে ঘটনার পরদিন গ্রেফতার করা হয়।

ওয়াইসিরং হামলার পর কেন্দ্রীয় সরকার জেড-শ্রেণির নিরাপত্তা দেন, তবে তিনি সেটি প্রত্যাখ্যান করেন। লোকসভায় বক্তৃতায় ওয়েসি সরকারকে দেশে উগ্রবাদ বন্ধ করার আহ্বান জানান। তিনি সংসদে বলেন "আমি জেড ক্যাটাগরির নিরাপত্তা চাই না। আমি একজন এ-শ্রেণির নাগরিক হতে চাই, আপনাদের সবার সমান। যারা আমাকে গুলি করেছে তাদের বিরুদ্ধে কেন UAPA ডাকা হয়নি? ...আমি বাঁচতে চাই, কথা বলতে চাই। আমরা গরিবরা নিরাপদ থাকলে জীবন নিরাপদ হবে। যারা আমার গাড়িতে গুলি করেছে আমি তাদের ভয় পাব না।"