লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা ১৫ ফেব্রুয়ারি মঙ্গলবার ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্চের প্রথম সপ্তাহে জম্মুতে ২৫,০০০ কোটি টাকার শিল্প বিনিয়োগের সূচনা অনুষ্ঠানের তত্ত্বাবধান করবেন। 

তিনি বলেন “কয়েকদিন আগে, আমি প্রধানমন্ত্রী মোদীকে অনুরোধ করেছিলাম শিল্প বিনিয়োগের সূচনার গ্রাউন্ডব্রেকিং অনুষ্ঠানে সভাপতিত্ব করার জন্য। তিনি আমাদের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে বলেছেন এবং বলেন যে তিনি অনুষ্ঠানের সভাপতিত্ব করতে মার্চের প্রথম সপ্তাহে জম্মু সফর করবেন।" মনোজ সিনহা এখানে ২০টি বিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করেছিলেন।

সিনহা বলেন "বিনিয়োগকারীরা জম্মু ও কাশ্মীরে বিনিয়োগে গভীর আগ্রহ দেখিয়েছেন যা ১৯৪৭ থেকে ২০২০ সাল পর্যন্ত ১৪,৭০০ কোটি টাকার বিনিয়োগ দেখেছে। ২০২১ সালে J&K এর জন্য একটি নতুন শিল্প নীতি উন্মোচন করা হয়েছিল যেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নীতি প্রণয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।"

লেফটেন্যান্ট গভর্নর বলেন যে গত বছর নতুন শিল্প নীতি উন্মোচন করার পরে সরকার ২৫,০০০ কোটি টাকার বিনিয়োগ পাওয়ার আশা করছে।" সিনহা বলেন "সরকার আশ্বস্ত করেছে যে আগামী এক-দুই বছরে J&K-তে ৭০,০০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করা হবে। এর জন্য আমাদের বিদ্যুৎ ও জমি দরকার। আমরা সে লক্ষ্যে কাজ করছি।” শিল্প বিভাগের সঙ্গে সরকারি জমি বরাদ্দ শুরু হয়েছে এবং ২০ ফেব্রুয়ারির মধ্যে এই প্রক্রিয়া শেষ হবে বলে জানান তিনি।

সিনহা বলেন "প্রধানমন্ত্রী মোদী জম্মু ও কাশ্মীরের একটি উন্নত ভবিষ্যৎ, দ্রুত অর্থনৈতিক এবং টেকসই বৃদ্ধির জন্য একটি শক্ত ভিত্তি স্থাপন করেছেন। প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে জম্মু ও কাশ্মীরে একটি নতুন ভোরের সূচনা হবে। শিল্পপতিরা বিনিয়োগে আগ্রহ দেখিয়েছেন এবং প্রচুর কর্মসংস্থান হবে। আমরা আমাদের আইনে প্রয়োজনীয় পরিবর্তন করেছি।”