১৬ জানুয়ারি রবিবার বিজেপির একজন স্থানীয় নেতা দাবি করেন উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে চাঁদৌসি থেকে গুলাব দেবীকে প্রার্থী করায় দলের সিদ্ধান্তে ২০০ টিরও বেশি বিজেপি বুথ-স্তরের কর্মী এবং কর্মকর্তারা তাদের পদত্যাগপত্র জমা করেন।

চান্দৌসি কেন্দ্রের বাহজোই এলাকার বিজেপি ইউনিটের প্রধান রজনীশ ভার্শনি বলেন "যারা পদত্যাগ করেছেন তারা গুলাব দেবীকে দলীয় টিকিট দেওয়ায় ক্ষুব্ধ, কারণ তারা অন্য কাউকে টিকিট দেওয়ার দাবি করছেন।" আসনটির বর্তমান বিধায়ক হওয়ার পাশাপাশি দেবী মাধ্যমিক শিক্ষা প্রতিমন্ত্রীও।

ভার্শনি সংবাদমাধ্যমকে বলেন "প্রায় ২০০ বুথ অধ্যাক্ষ, ১৫ জন সেক্টর ইনচার্জ এবং বিপুল সংখ্যক দলীয় কর্মী তাদের পদত্যাগপত্র জমা করেন।" তিনি বলেন "যারা পদত্যাগ করেছেন তারা বিধানসভা নির্বাচনের জন্য গুলাব দেবীকে দলীয় টিকিট দেওয়ায় ক্ষুব্ধ। তারা অন্য কাউকে টিকিট দাবি করছিল এবং আমরা এই বিষয়ে দলের হাই-কমান্ডকেও জানিয়েছি।" 

বিজেপি সম্বল জেলা সভাপতি ওমবীর খড়গবংশীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন যে এই বিষয়ে তাঁর কোনও জ্ঞান নেই। দেবী বলেন "দলের শীর্ষ নেতৃত্ব আমাকে টিকিট দিয়েছে এবং আমি আমার কাজ করছি।"