কংগ্রেসের মুখপাত্র গৌরব বল্লভ বলেন "আমরা দুই নেতাকে হারিয়েছি এবং আমরা জানি যে নিরাপত্তা প্রধানমন্ত্রীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।" কংগ্রেস সূত্র অনুযায়ী বলা হয় কর্মসূচির শেষ মুহূর্তের পরিবর্তন বা এমএইচএ দ্বারা রাজ্য সরকারকে দেরীতে তথ্য দেওয়ার কারণে এই ত্রুটি হতে পারে এবং রিপোর্টের মাধ্যমে তা নিশ্চিত করা হবে। প্রধানমন্ত্রীর নিরাপত্তা লঙ্ঘন ক্ষমার অযোগ্য এবং পাঞ্জাব সরকার কর্মকর্তাদের কাছে প্রতিবেদন চেয়েছে।
বল্লভ বলেন যে প্রধানমন্ত্রীর হেলিকপ্টারে উড়ে যাওয়ার কথা ছিল কিন্তু প্রোগ্রামটি শেষ মুহুর্তে পরিবর্তন করা হয়, তাই রিপোর্টটি নিশ্চিত করবে যে এটি এমএইচএ বা রাজ্য কর্মকর্তাদের পক্ষ থেকে একটি ত্রুটি ছিল কিনা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার নিরাপত্তা লঙ্ঘনের কারণে শেষ মুহূর্তে পাঞ্জাবের ফিরোজপুর শহরে তার সফর বাতিল করেন, যেখানে তিনি ৪২,৭৫০ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা ছিল।এর আগে প্রধানমন্ত্রী বাথিন্দা শহরের ভাইসিয়ানা বিমান বাহিনী স্টেশনে অবতরণ করেন যেখান থেকে সড়কপথে ফিরোজপুরে যাওয়ার কথা ছিল।
প্রধানমন্ত্রী মোদীর পাঞ্জাব সফরের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের বিবৃতি অনুসারে "আজ সকালে প্রধানমন্ত্রী বাতিন্ডায় অবতরণ করেন যেখান থেকে তিনি হেলিকপ্টারে হোসেনিওয়ালায় জাতীয় শহীদ স্মৃতিসৌধে যাওয়ার কথা। বৃষ্টি এবং দুর্বল দৃশ্যমানতার কারণে, প্রধানমন্ত্রী আবহাওয়া পরিষ্কার হওয়ার জন্য প্রায় ২০ মিনিট অপেক্ষা করেন।"
হুসাইনিওয়ালায় জাতীয় শহীদ স্মৃতিসৌধ থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে প্রধানমন্ত্রীর কনভয় যখন একটি ফ্লাইওভারে পৌঁছায় তখন দেখা গেছে যে কিছু বিক্ষোভকারী রাস্তাটি অবরোধ করেছে এবং এর জন্য ১৫-২০ মিনিট ফ্লাইওভারে আটকে ছিলেন প্রধানমন্ত্রী। এটি ছিল প্রধানমন্ত্রীর নিরাপত্তায় বড় ধরনের ত্রুটি।
প্রধানমন্ত্রী কার্যালয়ের একজন বলেন "প্রধানমন্ত্রীর সময়সূচী এবং ভ্রমণ পরিকল্পনাটি পাঞ্জাব সরকারকে আগে থেকেই জানিয়ে দেওয়া হয়েছিল। পদ্ধতি অনুসারে তাদের লজিস্টিক নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করতে হবে এবং সেইসঙ্গে একটি কন্টিনজেন্সি প্ল্যান প্রস্তুত রাখতে হবে। এছাড়াও কন্টিনজেন্সি প্ল্যানের পরিপ্রেক্ষিতে পাঞ্জাব সরকার সড়কপথে যেকোন চলাচল নিশ্চিত করতে অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করতে হবে যা স্পষ্টতই মোতায়েন করা হয়নি। এই নিরাপত্তার ত্রুটির পরে বাথিন্ডা বিমানবন্দরে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।"
0 Comments