দলটি শামলি, জৌনপুর, গোরখপুর, মির্জাপুর, পিলিভীত, শাহজাহানপুর, বেরেলি, বদাউন, মইনপুরি, আগ্রা, গাজিপুর, মোরাদাবাদ, বাগপত এবং সাহারানপুর বিধানসভা আসনের প্রার্থীদের নাম প্রকাশ করেন। পার্টির জাতীয় মুখপাত্র দেব জ্যোতি বলেন "অনলাইনে দলটি যে সব আবেদন পেয়েছিল সেখান থেকে প্রার্থী বাছাই করা হয়েছে। কিছু আসনে আটটির বেশি আবেদন ছিল।"
এই প্রথম ইউপিতে প্রতিদ্বন্দ্বিতা করবেন ভিআইপি। দলের ওয়েবসাইটে প্রার্থীদের অনলাইনে আবেদন করতে বলেছিল দলটি। বিকাশশীল ইনসান পার্টির মুখপাত্র বলেন "পরিচ্ছন্ন অতীতের প্রার্থীদের নির্বাচন করা হয়েছে। তাদের বিরুদ্ধে কোনো মামলা ছিল না।"
0 Comments