কংগ্রেস মুখপাত্র সুপ্রিয়া শ্রীনেট বলেন "মোদি হ্যায় তো মেহেঙ্গাই হ্যায় (মোদি থাকলে, মুদ্রাস্ফীতি আছে)।" তিনি পণ্য ও পরিষেবা কর নিয়ে সরকারের সমালোচনা করে এটিকে 'গব্বর সিং ট্যাক্স' বলে অভিহিত করেন।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন "দরিদ্রদের জন্য মোদী সরকারের নববর্ষের উপহার হল মন্দা, বেকারত্ব এবং মুদ্রাস্ফীতি।" কংগ্রেস মুখপাত্র বলেন "মোদী এবং মুদ্রাস্ফীতি উভয়ই দেশের জন্য ক্ষতিকর।" তিনি বলেন যে "১০ বছর আগে যখন কংগ্রেস ক্ষমতায় ছিল তখন বেকারত্বের হার ছিল দুই শতাংশ, কিন্তু ২০২১ সালে তা প্রায় ১০ শতাংশে পৌঁছেছে।"
0 Comments