সেনা সর্বাধিকনায়ক জেনারেল বিপিন রাওয়াতের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করলেন রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম। বৃহস্পতিবার পুরভোটের প্রচারে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, 'দেশের সেনা প্রধান জেনারেল বিপিন রাওয়াত-এর মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। দেশের সেনাপ্রধান হিসেবে জেনারেল বিপিন রাওয়াত অত্যন্ত ভালো কাজ করছিলেন। কিভাবে তার এই মর্মান্তিক মৃত্যু হল তা নিয়ে উচ্চ পর্যায়ের তদন্ত হওয়ার প্রয়োজন রয়েছে।'
ফিরহাদ আরও বলেন, 'এটি নিছক দুর্ঘটনা, নাকি এর পেছনে কোন সিকিউরিটি ল্যাপটপ বা অন্তর্ঘাত রয়েছে তা ভালোভাবে দেখা উচিৎ। দেশের সেনাপ্রধান যদি সুরক্ষিত না থাকেন তাহলে দেশের মানুষ সুরক্ষিত থাকবে কিভাবে। দেশের বিরাজমান সেনারা আমাদের সুরক্ষিত রেখেছেন বলেই চীন-পাকিস্তান আমাদের দেশ আক্রমণ করতে পারে না, তাই আমরা সুরক্ষিত রয়েছি।
দেশের সেনা প্রধান সেনা আধিকারিক থেকে সেনাবাহিনীে সবাই যেভাবে তাদের দায়িত্ব কর্তব্য এবং বীরত্বের মাধ্যমে দেশকে সুরক্ষিত রেখেছেন তার জন্য দেশবাসী গর্বিত ও সুরক্ষিত, যোগ করেন ফিরহাদ।
0 Comments