পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি প্রশাসনিক পর্যালোচনা সভা মাঝপথেই সমাপ্ত করে দেন, যখন তিনি জানতে পারেন যে চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল বিপিন রাওয়াতের একটি সেনা হেলিকপ্টার তামিলনাড়ুতে বিধ্বস্ত হয়েছে।

সভার স্থান ত্যাগ করার আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন "আমরা দুঃখজনক খবর পেয়েছি। আমি মর্মাহত। দুঃখ প্রকাশ করার জন্য আমার কাছে কোন শব্দ নেই। আমি এই বৈঠকটি শেষ করছি।"

৮ ডিসেম্বর বুধবার তামিলনাড়ুর কুনুরের কাছে জেনারেল বিপিন রাওয়াতের সঙ্গে ভারতীয় বায়ুসেনার একটি হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনাস্থল থেকে চারটি দেহ উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে।

এরপর ট্যুইটারে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন "কুন্নুর থেকে অত্যন্ত দুঃখজনক খবর আসছে। পুরো জাতি সিডিএস বিপিন রাওয়াত এবং তার পরিবারের সদস্যদের সহ সবার নিরাপত্তার জন্য প্রার্থনা করছে।" এছাড়াও তিনি যারা ছিলেন তাদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করেন।