দলে থেকে দল বিরোধী কাজের অভিযোগ উঠেছিল পাঁচলা গ্রাম পঞ্চায়েতের প্রধান মুজিবর রহমানের বিরুদ্ধে। দলের তরফে প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি শুরু করেছিল পাঁচলা কেন্দ্র তৃণমূল কংগ্রেস। আর তার আগেই বুধবার পঞ্চায়েত প্রধান মুজিবুর রহমান পাঁচলা বিডিও এর কাছে নিজের পদত্যাগপত্র জমা দিলেন। মুজিবরের দাবি ব্যক্তিগত কারনের জন্যে তিনি পদত্যাগ করেছেন যদিও তৃণমূল নেতৃত্বের বক্তব্য নিজের মান বাঁচাতে দল ব্যবস্থা নেওয়ার আগেই পদত্যাগ করলেন মুজিবর রহমান।
স্থানীয় সূত্রে খবর মুজিবর রহমান বরাবর পাঁচলার বিধায়ক গুলশন মল্লিকের বিরোধী হিসেবে এলাকায় পরিচিত। শুধু তাই নয় পঞ্চায়েত প্রধান গুলশন মল্লিকের বিরোধী গোষ্ঠী পাঁচলা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি আব্দুল জলিল গোষ্ঠীর লোক হিসেবে এলাকায় বহুল পরিচিত। বিষয়টি নিয়ে তৃণমূলের অভ্যন্তরে দীর্ঘদিন ধরেই একটা অসন্তোষ চলছিল আর বিধানসভা নির্বাচনের আগে সেই অসন্তোষের আগুনে ঘি পড়ে। পাঁচলা কেন্দ্রে তৃণমূলের বিরুদ্ধে প্রার্থী দেয় আইএসএফ এবং গুলশন মল্লিকের বিরুদ্ধে প্রতিদ্বন্দিতায় নামেদ আব্দুল জলিল। অন্যদিকে নির্বাচনে আব্দুল জলিলের নির্বাচনী এজেন্ট হয় মুজিবর রহমান। যদিও নির্বাচনে আব্দুল জলিল পরাজিত হয় এবং তৃতীয় বারের জন্য বিধায়ক নির্বাচিত হন গুলশন মল্লিক। সূত্রের খবর নির্বাচনে আব্দুল জলিল পরাজিত হওয়ার পরেই চিন্তা বারে মুজিবরের। এর পরেই বুধবার মুজিবুর রহমান তার পদত্যাগপত্র জমা দেন।
বিষয়টি নিয়ে পাঁচলার বিধায়ক গুলশন মল্লিক জানান দীর্ঘদিন ধরেই মুজিবরের বিরুদ্ধে দল বিরোধী কাজের অভিযোগে আসছিল। দলের তরফে ওকে সরানোর উদ্যোগ নেওয়ার আগেই বুঝবার নিজেই পদত্যাগ করেছেন। গুলশন মল্লিক জানান ওই পঞ্চায়েতে প্রধান নির্বাচনের জন্য পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে।

0 Comments