মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই মহামারীর বিরুদ্ধে মানুষের পাশে দাঁড়াতে এবং করোনা আক্রান্তদের পাশে দাঁড়াতে গোয়ালতোড় এর কেয়াকোল হাসপাতালে তৈরি ' সেফ হোম " এর বৃহস্পতিবার উদ্বোধন করলেন রাজ্যের ক্ষুদ্র, মাঝারি ও বস্ত্র প্রতি মন্ত্রী শ্রীকান্ত মাহাত।
কেয়াকোল হাসপাতালে তৈরি সেফ হোম এর উদ্বোধন করে রাজ্যের প্রতি মন্ত্রী শ্রীকান্ত মাহাতো বলেন এর ফলে গোয়ালতোড় এলাকার মানুষ বিশেষভাবে উপকৃত হবেন।এখানে করোনা আক্রান্তদের চিকিৎসা করা হবে।কেয়াকোল হাসপাতালে করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য দ্রুত সেফ হোম তৈরি করার জন্য তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে ধন্যবাদ জানান।

0 Comments