আইডি বিস্ফোরণে জখম রাজ্যের প্রাক্তন শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেন সুস্থ হয়ে রঘুনাথগঞ্জ ফিরতেই ভাজপা শিবিরে বড়সড় ভাঙ্গন। এদিন তাঁর রঘুনাথগঞ্জের বাসভবনে যোগদান সভার আয়োজন করি হয়। সেখানে আহিরণ পঞ্চায়েতের বিজেপির প্রধান সহ রঘুনাথগঞ্জ ব্লকের কয়েকটি পঞ্চায়েত থেকে প্রায় শতাধিক ভাজপা কর্মী তৃণমূলে যোগদান করেন। নবনির্বাচিত জেলার দুই মন্ত্রীকে এদিন শুভেচ্ছাও জানান তিনি।এদিন আহিরণ গ্রাম পঞ্চায়েতের বিজেপির প্রধান বুল্টি মাঝি সরকার সহ পঞ্চায়েতের সদস্য ও প্রায় শতাধিক সমর্থক জাকির সাহেবের হাত ধরে তৃণমূল যোগদান করেন। 


প্রাক্তন মন্ত্রী তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন। বুল্টিদেবী বলেন, আমি এলাকার উন্নয়নে শামিল হতে চাই। যদিও বিজেপির উত্তর মুর্শিদাবাদের বিজেপি নেতা সুজিত দাস বলেন,"এই দল বদল হয়েছে কেবল মাত্র অর্থের ও ক্ষমতার প্রলোভন দিয়ে"। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি মুর্শিদাবাদে বিধানসভা নির্বাচনে আশাতীত সাফল্য পেয়েছে তৃণমূল দুটি আসন বাদ দিয়ে জেলার সমস্ত আসন তৃণমূলের দখলে। কংগ্রেস সিপিএম বিজেপি ছেড়ে প্রচুর নেতাকর্মী চাইছেন তৃণমূলে যোগদান করতে ধীরে ধীরে তাদের দলে যোগদান করানো হবে শীর্ষ নেতৃত্বের নির্দেশ মেনে এই যোগদান হবে আপাতত স্থানীয় স্তরে এই যোগদান হচ্ছে আগামী দিনে অনেক জেলার বড় নেতারাও তৃণমূলে যোগদান করবেন।