মঙ্গলবার সবং বিধানসভা কেন্দ্রের ভূমিপুত্র ডাক্তার মানস ভুঁইয়ার সংবর্ধনা সভা অনুষ্ঠিত হলো দলীয় কার্যালয়ের সামনে মাঠে। করোণা পরিস্থিতি কে সামনে রেখে সীমিত কর্মীদের উপস্থিতিতে মমতা ব্যানার্জি তাঁর মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ মন্ত্রীর দায়িত্ব দেওয়ার জন্য সবং এর ভূমিপুত্র কে সবং বাসীর পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানানো হয় এবং রাজ্যের জলসম্পদ উন্নয়ন দফতরের মন্ত্রী ডাক্তার মানস ভুঁইয়া সবং এর মানুষের প্রতি তার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ এবং সবাইকে নমস্কার জানান।
মানস ভুঁইয়া বলেন কঠিন লড়াই হওয়া সত্বেও সবং বিধানসভা কেন্দ্রের মানুষ যেভাবে হাতে হাত মিলিয়ে বিজেপি নামক একটা সাম্প্রদায়িক এবং দেশবিরোধী বাংলা বিরোধী দলকে পরাজিত করে আমাকে প্রতিষ্ঠা করেছেন সবং এর মাটিতে পুনরায় তাদেরকে নমস্কার শ্রদ্ধা সম্মান শুভেচ্ছা অভিনন্দন জানায়।আগামী দিনের লড়াই করোনার বিরুদ্ধে। বাংলার মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন প্রতিটি কর্মী নেতৃত্ব কে মানুষের পাশে দাঁড়াতে হবে এবং ঐক্য বদ্ধ ভাবে এই অতি মহামারী রোগের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে এবং এও বলেন মুখ্যমন্ত্রী বলেছেন বিভিন্ন এলাকায় চক্রান্ত করে এলাকায় বিজেপি অশান্তি করার চেষ্টা করছে আমাদের কর্মীদেরকে সংযম হতে হবে শান্তির পরিবেশ আনতে হবে ।
কোনো অশান্তির মধ্যে নিজেদেরকে জড়ানো যাবে না এটা দলের নির্দেশ নেত্রীর নির্দেশ সবাইকে মেনে চলতে হবে বলে তিনি জানান। তিনি বাংলার মুখ্যমন্ত্রীর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন । তিনি বলেন এই মুহূর্তে ভারতবর্ষে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব বাংলার মুখ্যমন্ত্রী যেভাবে বিজেপির বিরুদ্ধে লড়াই করে বাংলাকে ভারতবর্ষের কাছে বিশ্বের দরবারে প্রতিষ্ঠা করেছেন তার মন্ত্রিসভায় একজন মন্ত্রী হওয়ার জন্য নেত্রীর প্রতি শ্রদ্ধা ভালোবাসা আরো বেড়ে গেল। চেষ্টা করব নেত্রীকে সব রকম ভাবে সাহায্য করার জন্য এবং যা নির্দেশ দেবেন আমরা বিশেষ করে আমি মেনে চলবো বলে মানস ভুঁইয়া জানান।

0 Comments