মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেন তা অক্ষরে অক্ষরে পালিত হয়, তার উদাহরণ আরো একবার পেল কোচবিহার জেলা। কোচবিহারে এসে তিনি বলেছিলেন শীতলকুচি হত্যাকাণ্ডে নিহতদের পরিবারের একজন করে সরকারি চাকরি পাবে। বুধবার নিহত পরিবারগুলির হাতে হোমগার্ড চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়। কোচবিহার ল্যান্সডাউন হলে জেলাশাসক পবন কাদিয়ান এবং জেলা পুলিশ সুপার কে কান্নান এর উপস্থিতিতে পরিবারের একজনের করে সদস্যের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়।
জেলাশাসক জানান, আজ সকালেই জেলা পুলিশ সুপারের কাছে নিয়োগপত্র প্রদান এর নির্দেশিকা এসেছে। বৃহস্পতিবার সকালে তারা চাকরিতে যোগদান করবেন এবং সেইসাথে প্রয়োজনীয় নথিপত্র জমা করবেন। এদিন শহীদ পরিবারের চারজন সহ আনন্দ বর্মনের দাদা গোবিন্দ বর্মন নিয়োগ পত্র গ্রহণ করেন। উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি পার্থ প্রতিম রায় সহ অন্যান্য নেতৃত্বরা। নিয়োগপত্র হাতে পেয়ে রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে ধন্যবাদ জানালেন পরিবারের সদস্যরা।

0 Comments