বুধবার গভীর রাতে জয়নগর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে হরিনারায়নপুর অঞ্চলের নলীকাটা মোড় থেকে অস্ত্রসহ ৪ দুষ্কৃতীকে গ্রেফতার করে। ধৃতদের কাছ থেকে একটি ছোট পাইপ গান এক রাউন্ড তাজা কার্তুজ ও বেশ কয়েকটি ধারালো অস্ত্র উদ্ধার করে পুলিশ। 



ধৃতদের নাম মহিউদ্দিন মোল্লা ,মফিজ উদ্দিন শেখ, এম. ডি সাজামাল মোল্লা ও সুজা উদ্দিন লস্কর।প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে ধৃতরা  জয়নগর থানার চালতাবেড়িয়া ও গোদাবর অঞ্চলের বাসিন্দা। গতকাল রাতে তারা ডাকাতির উদ্দেশ্যে নলি কাটার মোড়ে জড়ো হয়েছিল। তবে তাদের দলে মোট ১০ থেকে ১২ জন ছিল বলে পুলিশ জানতে পারে।অন্যেরা পুলিশ ঘিরে ফেলায় পালিয়ে যায়। ধৃতদের আজ বারুইপুর আদালতে তোলা হবে।