মঙ্গলবার ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ঝাড়গ্রাম ব্লকের লোধাসুলি তে গোপীবল্লভপুর বিধানসভা এলাকার দলীয় কর্মীদের নিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজনৈতিক কর্মী সম্মেলনের আয়োজন করা হয় ।ওই কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি দুলাল মুর্মু,জেলার কোঅডি  নেটর উজ্জ্বল দত্ত ,বিধায়ক চূড়ামণি মাহাতো,তৃণমূলের চেয়ারম্যান বীর বাহা সোরেন টুডু সহ আরো অনেকে। 


বুধ ভিত্তিক কর্মীসভায় তৃণমূলের জেলা সভাপতি দুলাল মুর্মু  তার ভাষণে দলীয় কর্মীদের উদ্দেশ্যে বলেন সবাই যদি ঐক্যবদ্ধভাবে এলাকায় কাজ করেন তাহলে কোন অশুভ শক্তি তৃণমূল কংগ্রেসকে আগামী দিনে সরাতে পারবেনা। তৃণমূল কংগ্রেস মানুষের জন্য কাজ করে। তাই মানুষের পাশে থাকে। মানুষ ও তৃণমূল কংগ্রেসের পাশে রয়েছে। তিনি বলেন সামনেই বিধানসভা নির্বাচন তাই প্রতিটি কর্মীকে তাদের নিজের এলাকায় সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে। কোথাও যদি কোনো অসুবিধা হয় তাহলে দলের ঊর্ধ্বতন নেতৃত্বকে জানাতে হবে। 


সেই সঙ্গে তিনি বলেন সাম্প্রদায়িক শক্তি বিজেপি গোটা এলাকায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করে ঘুরে বেড়াচ্ছে তাই সাম্প্রদায়িক শক্তি বিজেপির বিরুদ্ধে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। তিনি সকল কে মানুষের জন্য কাজ করার আহ্বান জানান ।ওই কর্মীসভায়  তৃণমূল কংগ্রেসের নেতা উজ্বল দত্ত  বলেন তৃণমূল কংগ্রেস  রাজ্যে ক্ষমতায় আসার পর গোপীবল্লভপুর বিধানসভা এলাকায় তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকার কি কি উন্নয়ন মূলক কাজ করেছে তা বিস্তারিত ভাবে মানুষের কাছে তুলে ধরতে হবে।


কারণ উন্নয়ন হয়নি বলে বিজেপিসহ বিরোধী দলগুলি যে অপপ্রচার করছে তার যোগ্য জবাব দেওয়ার জন্য। উন্নয়নমূলক কাজ গুলির পাশাপাশি কেন্দ্র সরকারের বঞ্চনার কথা মানুষের কাছে তুলে ধরা আমাদের দরকার। সেই সঙ্গে তিনি বলেন দলকে শক্তিশালী করার জন্য সকলকে এক হয়ে কাজ করতে হবে ঘরে বসে নয় মানুষের কাছে গিয়ে কাজ করতে হবে।


 কোথাও যদি কোন সমস্যা হয় তাহলে দলের নেতৃত্ব কে তিনি জানানোর জন্য জানান। সেই সঙ্গে তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করে তোলার জন্য এবং কৃষক বিরোধী সাম্প্রদায়িক শক্তি বিজেপিকে বাংলা থেকে হটানোর জন্য তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।