এখন প্রায় সবারই একই সমস্যা, চুল পড়া জাতীয় সমস্যার মত হয়ে গেছে এখন।কিন্তু কিছু খুব সহজ ঘরোয়া উপায় আছে,যা নিয়মিত করতে হবে শুধু কয়েকটি কাজ সপ্তাহে কয়েক দিন।
বেসিক টিপস :
:- জল খান রোজ মেপে ২ থেকে ৩ লিটার।
:- রোজ শ্যাম্পু করা বন্ধ করুন। সপ্তাহে তিন দিন শ্যাম্পু করুন।
:- সপ্তাহে ২ দিন ভালো নারকেল তেল দিয়ে চুল ম্যাসাজ করুন এক ঘণ্টা।
:- সম্ভব হলে ঘরে হেয়ার স্পা করুন মাসে একবার।
:- ভেজা চুল বাঁধবেন না, চুল শুকিয়ে যাওয়ার পর বাঁধুন।
:- রাতে চুল ভালো করে বেঁধে নিয়ে তারপর ঘুমোতে যান।
হেয়ার প্যাক বানান ও ব্যবহার করুন :
সহজ একটি ঘরোয়া উপায় যা নিয়ম করে সপ্তাহে একবার ব্যবহার করলে চুল পড়া বন্ধ হবে। সাথে সাথে নতুন চুল গজাতে শুরু করবে।
উপকরণ :
:- নারকেল তেল
:- টকদই
:- মধু
:- ডিমের সাদা অংশ
কি ভাবে ব্যবহার করবেন :
:- ভালো মানের নারকেল তেল চুলের পরিমান মত নিন একটি পাত্রে।
:- সাথে হাফ বাটি টকদই মেশান। খুব লম্বা চুল হলে এক বাটি টকদই।
:- এবার এক চামচ মধু মেশান। লম্বা চুলের জন্য ২ থেকে তিন চামচ।
:- ডিম ভেঙে তার থেকে কুসুম বাদ দিয়ে সাদা অংশ মেশান।
:- সবকটা উপকরণ ভালো করে একসাথে মিশিয়ে নিন।
:- যতক্ষণ না সাদা ফেনা মত দেখা দিচ্ছে ততক্ষণ মেশাতে থাকুন।
:- রেডি আপনার হেয়ার প্যাক। ভালো করে চুলে লাগিয়ে ৫ মিনিট হালকা ম্যাসাজ করুন।
:- একঘণ্টা পরে ভালো করে প্রথমে ঠাণ্ডা জলে মাথা ধুয়ে নিন। তারপর শ্যাম্পু করুন।
:- সপ্তাহে একবার করে ব্যবহার করুন, তবে ২ মাস নিয়মিত ব্যবহার করুন।

0 Comments