কাজ করুন, অযথা ছোটাছুটি করার দরকার নেই, মমতা বন্দ্যোপাধ্যায় সবকিছু লক্ষ্য রাখছেন, যোগ্য লোককে টিকিট দেবেন। শনিবার উলুবেরিয়া রবীন্দ্রভবনে উলুবেরিয়া পূর্ব কেন্দ্রের বিভিন্ন মূল কংগ্রেসের এক কর্মীসভায় এইভাবেই কর্মীদের বার্তা দিলেন হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিধায়ক পুলক রায় তিনি বলেন মানুষের পাশে থেকে সকলকে নিয়ে কাজ করতে হবে। এটি নারী কর্মী সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সাজদা আহমেদ উলুবেরিয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক ইদ্রিস আলী সহ তৃণমূল নেতানেত্রী বৃন্দ।
অন্যদিকে এদান আমতার খালনায় তৃণমূলের বুধ ভিত্তিক কর্মীসভা একইভাবে কর্মীদের বার্তা দিলেন হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের কো-অর্ডিনেটর তথা বাগনানের বিধায়ক অরুণাভ সেন। এদিন তিনি কর্মীদের বলেন নিজেদের মধ্যে সম্পর্ক খারাপ করে দলের সর্বনাশ করে আখেরে কোন লাভ হবে না।আপনারা যদি মমতা বন্দ্যোপাধ্যায় কে ভালোবাসেন এবং তাকে দেখেই রাজনীতি করেন তাহলে তিনি যাকে প্রার্থী করবেন তাকে যে তার জন্য সবাইকে এক হয়ে কাজ করতে হবে।জেলার সমস্ত বিধানসভায় তৃণমূল প্রার্থীরা জিতছে আরাম তৃণমূল প্রার্থী হাঁটছে রাজনৈতিকভাবে এটা আর কতদিন শুনতে হবে এটা নিয়েও প্রশ্ন করেন বিধায়ক অরুনাভ সেন।নির্বাচনে জিততে গেলে যেই প্রার্থী হোক না কেন তাকে জেতানোর জন্য সকলকে একসাথে হয়ে কাজ করতে হবে বলে জানান বিধায়ক অরুনাভ সেন।
অন্যদিকে এদিন পাঁচলার হাকোলা উমেশচন্দ্র উচ্চ বিদ্যালয়ে তৃণমূলের কর্মী সভায় বুথ স্তরের কর্মী সংগঠন বাড়ানোর পাশাপাশি মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প আরো বেশি করে মানুষের কাছে পৌঁছে দেওয়ার কথা বলেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। এদিন এই কর্মী সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক গুলশন মল্লিক।

0 Comments