হাথরসে তৃণমূলের প্রতিনিধি দলের সাথে পুলিশের ধুন্ধুমারের ভিডিও দেখুন।



রাহুল গান্ধীর পর এবার হাথরসে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে পুলিশের বাধার মুখে তৃণমূলের প্রতিনিধি দল । পুলিশ রীতিমতো ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় তৃণমূলের সাংসদ ডেরেক ও ব্রায়েনকে । শুক্রবার দিল্লি থেকে প্রায় দু'শো কিলোমিটার পার করে হাথরসে  ধর্ষিতা ও নিহত দলিত মেয়েটির বাড়িতে যাওয়ার জন্য গিয়েছিলো তৃণমূল প্রতিনিধি দল । ডেরেক ও ব্রায়েনক ছাড়াও এই দলে ছিলেল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার,  প্রতিমা মন্ডল ও বনগাঁর প্রাক্তন সাংসদ মমতাবালা ঠাকুর । কিন্তু এই মুহূর্তে গোটা হাথরস এখন পুলিশের ঘেরাটোপে । যোগি আদিত্যনাথের পুলিশ ওই নির্যাতিতার বাড়ির লোকের সাথে রাজনৈতিক দলের প্রতিনিধি তো দূরের কথা কাছে ঘেঁষতে দেয়নি সংবাদ মাধ্যমকেও । 


নির্যাতিতা ওই মেয়েটির বাড়ির প্রায় দেড় কিলোমিটার আগে বাধা পায় তৃণমূলের প্রতিনিধি দল । যোগি আদিত্যনাথের পুলিশের বাধা পেয়ে ব্যারিকেডের সামনেই বসে পরেন তৃণমূলের সাংসদরা । শ্লোগান দিতে থাকেন সেখানে বসেই । এরপর ডেরেক ও ব্রায়েন বাধা দেওয়ার কারণ জানতে চাইলে তাঁকে ধাক্কা মেরে সরিয়ে দেয় পুলিশ । পুলিশের ধাক্কায় তিনি মাটিতে পড়ে যান ।