নরেন্দ্রপুর থানা এলাকার পাঁচপোতা থেকে উদ্ধার বিপুল পরিমান টাকা। মোট ২৮ লক্ষ টাকা উদ্ধার। দুটি ব্যাগে রাখা হয়েছিল এই টাকা। ঘটনায় সন্দেহজনক ভাবে গ্রেফতার দুই মহিলাসহ এক যুবক। ঘটনায় মুল অভিযুক্ত অমিত দাস পলাতক। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। অমিত এলাকার সমাজবিরোধীদের সাথে যুক্ত বলে জানা গিয়েছে। এই টাকা কোনও ক্রাইম করার জন্যই রাখা হয়েছিল বলে মনে করছে পুলিশ। ধৃতদের আজ বারুইপুর আদালতে তোলা হবে।