চিকেন শাসলিক সহজে ঘরে তৈরি করুন

 



:-উপকরণ:চিকেনের ব্রেস্ট পিস কিউব করে কাটা- এক বাটি, আদা বাটা- ১ চা চামচ, রসুন বাটা- ১/২ চা চামচ, জিরে বাটা- ১/২ চা চামচ, লঙ্কা গুঁড়ো- ১ চা চামচ, কাবাব মশলা- ১ চা চামচ, সয়া সস- ১ টেবিল চামচ, টমেটো সস- ১ টেবিল চামচ, লেবুর রস- ১ টেবিল চামচ, সাদা গোলমরিচ গুঁড়ো- ১/২ চা চামচ, নুন-স্বাদমতো, সবুজ ক্যাপসিকাম- কিউব করে কাটা ১টি, লাল ক্যাপসিকাম- কিউব করে কাটা ১টি, পেঁয়াজ মিডিয়াম সাইজ কিউব করে কাটা- ১ টি, সর্ষের তেল- ২ টেবিল চামচ।

প্রণালী:চিকেন সব একটি বড় বাটিতে নিয়ে সব মশলা, সয়া সস, লবণ ও সর্ষের তেল দিয়ে একসঙ্গে মিশিয়ে নিন। এক ঘণ্টা মেরিনেট হতে দিন। এবার এতে ক্যাপসিকাম ও পেঁয়াজ দিয়ে আবার মিশিয়ে নিন। যাতে মশলা সবজির গায়েও লাগে। এবার শাশলিকের কয়েকটি কাঠি নিয়ে জলে ভিজিয়ে রাখুন। এতে করে শাশলিক ভাজার সময় কাঠি পুড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে। এবার কাঠিতে এক এক করে চিকেন, পেঁয়াজ, ক্যাপসিকাম গেঁথে নিন। কাঠির শেষ পর্যন্ত সব গেঁথে নিন। একটি ননস্টিক প্যান নিয়ে তাতে ২ টেবিল চামচ তেল দিয়ে গরম করে নিন। এবার চুলার আঁচ হাই হিট-এ রেখে এতে একটি একটি করে শাশলিক দিয়ে দিন। উল্টেপাল্টে শাশলিক ভেজে নিন। ভাজার সময় আঁচ কমিয়ে নিতে ভুলবেন না। ১২-১৪ মিনিট এভাবে ভাজার পর দেখবেন চারপাশ ঠিকমতো ভাজা হয়ে গিয়েছে। এবার নামিয়ে নিন। 

Post a Comment

0 Comments