রাজ্য সরকারের অবহেলার কারণে বিচ্ছিন্ন হল পশ্চিমবঙ্গের সঙ্গে ঝাড়খণ্ডের যোগাযোগ
দীর্ঘদিনের বঞ্চনা ও রাজ্য সরকারের অবহেলার কারণে বিচ্ছিন্ন হলো পশ্চিমবঙ্গের সঙ্গে ঝাড়খণ্ডের যোগাযোগ বললেন ফারাক্কার কংগ্রেস বিধায়ক মইনুল হক।। জলের তলায় তলিয়ে গেল ফরাক্কার নিশিন্দ্রা কাটান এর রাস্তা, মূলত পশ্চিমবঙ্গ থেকে ঝাড়খন্ড যাওয়ার ৮০ নম্বর জাতীয় সড়ক ও ৩৪ নম্বর জাতীয় সড়কের এক মাত্র যোগাযোগের ব্যবস্থা এই নিশিন্দ্রা কাটান এর রাস্তা। বৃহস্পতিবার ভোর থেকে ঝাড়খণ্ড এর পাহাড়ের জল নামাই জলের নিচে চলে গেছে এই গুরুত্বপূর্ণ নিশিন্দ্রাকাটান এর রাস্তা আর। আর এই কাটান জলের তলায় চলে যাওয়ায় পুরো যোগাযোগের ব্যবস্থা বন্ধ হয়ে গেছে সকাল থেকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে ট্র্যাক। ফরাক্কা নিশিন্দ্রা কাটান বৃহস্পতিবার রাতে জলের স্রোতে ভেঙ্গে যায়। যার ফলে জলমগ্ন হয়ে পড়ে বিস্তীর্ণ এলাকা ব্যাপক ক্ষতি হয় চাষের জমি, এলাকাবাসীদের দাবি অবিলম্বে এই সমস্যার একটি স্থায়ী সমাধান করতে হবে। ফারাক্কার কংগ্রেস বিধায়ক ঘটনাস্থলে সকালবেলায় পরিদর্শনে এসে অভিযোগ করে এই কাটান দীর্ঘদিন ধরেই না হওয়ার কারণে মানুষকে ভুক্তভোগী হতে হচ্ছে এখানে রাজ্য সরকারের উদাসীনতার কারণে আজকে এখনো পর্যন্ত কোন ব্রিজ হয়নি। এর আগে সিপিএমের সরকার ছিল তখনো কোন রকম ভ্রুক্ষেপ করেনি এখন তৃণমূল সরকার কিছু করছেনা।