সম্প্রতি এক সংবাদমাধ্যমে অর্জুন সিং রাজ্যের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য
করে উদ্দেশ্যপ্রণোদিত বার্তা দিলেন। আসন্ন ২০২১ বিধানসভা নির্বাচনে দলের কোথায় ঘাটতি
তা ধরিয়ে দেন তিনি। অর্জুন সিং বলেন, বিজেপিতে মুখ্যমন্ত্রী মুখ দরকার। তাহলে ২০২১ সালের
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন জয়ের আরও ভাল সুযোগ তৈরি হবে। বিজেপি একটি জাতীয়
দল। সেখানে প্রধানমন্ত্রী দলের মুখ,
সেটা ঠি্কই রয়েছে। কিন্তু রাজ্যস্তরে
লড়াইয়ের জন্য রাজ্যেও একজন মুখ হয়ে ওঠা দরকার।
অর্জুন বলেন, আমি ব্যক্তিগতভাবে অনুভব করি যে, একজন
মুখ্যমন্ত্রী মুখ রাজ্যে দলের সম্ভাবনাকে আরও বাড়িয়ে দেবে। তাই দল যদি রাজ্যে
একজনকে মুখ্যমন্ত্রী মুখ করে এগোয় আরও ভালো ফল আশা করাই যায়। যদি এটা সম্পূর্ণঁ
দলের শীর্ষ নেতৃত্বের ব্যাপার। সেটা দলই ঠিক করবে। আমি শুধু আমার ব্যক্তিগত মত
শেয়ার করলাম।
বৈঠক চলাকালীন হঠাৎই মুকুল রায়ের দিল্লি ছেড়ে চলে আসা প্রসঙ্গেও মুখ
খোলেন অর্জুন সিং। তিনি বলেন, মুকুল রায়ের রেটিনায় একটি ইঞ্জেকশন দেওয়া দরকার ছিল
এবং তিনি কলকাতার দিশা হাসপাতালে এর জন্য চিকিৎসা নিচ্ছেন। তিনি চোখের চিকিৎসার
জন্যই কলকাতায় ফিরে এসেছিলেন। এর মধ্যে অন্য কোনও কারণ ছিল না।
তিনি বলেন, দিলীপ ঘোষ এবং মুকুল রায়ের মধ্যে অভ্যন্তরীণ বিরোধের যে
গল্প ফাঁদা হয়েছিল, তা সর্বেব মিথ্যা। তাঁদের মধ্যে কোনও বিরোধ নেই। বিজেপি
কোনও আঞ্চলিক দল নয় যে, কোনও নেতা তদ্বির করে পছন্দের পদ পেয়ে যাবেন। এটি একটি
জাতীয় পার্টি। এখানে তদ্বির কাজ করে না।

0 Comments