মাথায় রক্ত জমাট
বেঁধে যাওয়ার কারণে জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করতে হলো ভারতের সাবেক
রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের। তবে ওই অস্ত্রোপচার সফল হলেও প্রণব
মুখোপাধ্যায়ের অবস্থা সঙ্কটজনক বলে জানা গিয়েছে।
বর্তমানে তাঁকে ভেন্টিলেশন
সহায়তায় রাখতে হয়কে। রাজধানী নয়াদিল্লির
আর্মি রিসার্চ অ্যান্ড রেফেরাল হাসপাতালেই চিকিৎসাধীন তিনি।
আপাতত ভারতের সাবেক রাষ্ট্রপতিকে আগামী ৯৬ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা
হবে। প্রণব মুখোপাধ্যায় সোমবার বিকেলে
নিজেই টুইট করে তাঁর করোনা সংক্রমণের কথা জানান। তিনি টুইট করে বলেন, "অন্য একটা কাজে
হাসপাতালে গিয়ে নমুনা পরীক্ষা করিয়েছি। আমার রিপোর্ট পজিটিভ এসেছে।
আমার আবেদন গত
কয়েকদিন, যাঁরা আমার সংস্পর্শে এসেছেন তাঁরা নিজেদের আইসোলেশনে রাখুন
এবং করোনা পরীক্ষা করান।

0 Comments