ভারতের ৭৪ তম স্বাধীনতা দিবসের সকালে দিল্লির রেড ফোর্টে বক্তব্য রাখলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন লালকেল্লায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের মঞ্চ থেকে বলেন,  করোনা মোকাবিলায় দেশেই তৈরি হচ্ছে ভ্যাক্সিন। বর্তমানে করোনা মোকাবিলায় তিনটি ভ্যাক্সিন পরীক্ষামূলক পর্যায়ে আছে। এখন অপেক্ষা শুধু গ্রিন সিগন্যালের। 

স্বাধীনতা দিবসের দিন সকালে  বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেছেন, আত্মনির্ভর ভারতে দেশের মধ্যেই তৈরি হচ্ছে করোনা ভাইরাসের তিনটি ভ্যাকসিন। যা আপাতত টেস্টিং এর পর্যায়ে আছে। যত তাড়াতাড়ি বিজ্ঞানীরা সবুজ সংকেত দেবেন ততো তাড়াতাড়ি ভ্যাকসিনের উৎপাদন শুরু করবে ভারত। প্রচুর পরিমানে ভ্যাক্সিন উৎপন্ন করার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। 

সেইসঙ্গে তিনি জানান যে, কত দ্রুত ভারতের মানুষের কাছে সেই ভ্যাক্সিন পৌঁছে দেওয়া সম্ভব হবে, সেই পরিকল্পনা তৈরি হয়ে গিয়েছে ভারতের। তিনি বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ শুরুর পর থেকেই বিশ্বকে সাহায্যের হাত বাড়ানোয় প্রশংসা কুড়িয়েছে ভারত।