সক্রিয় রাজনীতিতে ফিরতে চান মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায়। সূত্রের খবর, রাজ্য বিজেপির একাংশ তাঁকে চাইছে সক্রিয় রাজনীতিতে। ঘনিষ্ঠমহলে তথাগত রায় জানিয়েছেন, নানা কারণে তাঁকে সক্রিয় রাজনীতি থেকে সরে আসতে হয়েছিল। ত্রিপুরার পর মেঘালয়ের রাজ্যপাল পদে রয়েছেন ২০১৫ সালের ১২ ফেব্রুয়ারি ত্রিপুরার রাজ্যপাল হিসেবে দায়িত্ব নিয়েছিলেন তিনি।
এরপর ২০১৮ সালে তাঁকে মেঘালয়ের রাজ্যপাল করা হয়। ২০ মে তাঁর রাজ্যপাল পদের মেয়াদ শেষ হয়ে গেলেও করোনা পরিস্থিতির কারণে তিনি এখনও অব্যাহতি পাননি। ২০০২ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি রাজ্য বিজেপির সভাপতি ছিলেন। রাজ্যে যখন বিজেপিকে কার্যত অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজতে হত সেই সময় রাজ্য সভাপতি দায়িত্ব সামলেছেন তিনি।
তিনি বিজেপির জাতীয় কর্মসমিতির সদস্যও ছিলেন। তথাগত ২০২১-এর দিকে নজর রেখেই কি তিনি সক্রিয় রাজনীতিতে ফিরতে চাইছেন, সেই প্রশ্ন উঠেছে বিজেপির অন্দরমহলে। তবে তাঁকে স্বাগত জানাতে তৈরি রাজ্য বিজেপি। রাজ্যপালের দায়িত্ব ছেড়ে দিয়ে যদি উনি সক্রিয় রাজনীতিতে আসতে চান, তাহলে কোনও অসুবিধা নেই বলে জানিয়েছেন রাহুল সিনহা।

0 Comments