শত্রুদের মোকাবিলায় হাতশক্ত করতে ১০০টি মিসাইলসহ হেরন ড্রোন আনছে ভারতের ডিফেন্স ফোর্স।১০০টি হেরন ড্রোন কেনার প্রস্তাব নিয়ে তৈরি হচ্ছে প্রতিরক্ষামন্ত্রক। অপেক্ষা অনুমোদনের। আকাশপথে শত্রুপক্ষকে আরও ধাক্কা দিতে অস্ত্র সম্ভার বাড়িয়ে শক্তি সঞ্চয়ের কাজ চলছে
শুধু তাই নয়, ড্রোনগুলি লেসার বম্ব দিয়ে সাজানো থাকবে। অনেকদূর অবধি উড়তে সক্ষম এয়ার টু গ্রাউন্ড মিসাইল এবং অ্যান্টি-ট্যাঙ্ক গাইডেড মিসাইল, ভারতীয় সেনা পাচ্ছে স্পাইক অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলও। অনেক বছর থেকেই পেন্ডিং হয়ে আছে এই প্রস্তাব। তবে সাম্প্রতিক সময়ে ভারতের উপর ক্রমাগত আক্রমণ বেড়েছে অনেক দেশের। ফলে আরও প্রতিরক্ষাক্ষেত্রকে আরও শক্তিশালী করবে বলেই আশাবাদী সকলে।
আপাতত লাদাখ সেক্টরে হেরন ড্রোন দিয়েই নজরদারি চালাচ্ছে বায়ুসেনা। তবে আরও ড্রোন প্রয়োজন বলে জানানো হয়েছে। কেন্দ্রের তরফে জানানো হয়েছে হেরন ইউএভি কেনার বরাত মিলেছে।