অনুব্রতর গড়  বীরভূমের মাটিতে দাঁড়িয়ে অনুব্রত মণ্ডলকে ক্রিমিনাল বলে আক্রমণ বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়ের। বীরভূমে দলের একের পর এক নেতা কর্মীর মৃত্যুতে তৃণমূলকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তিনি। যদিও এইসব কথাকে আমল দিতে রাজি নন অনুব্রত মণ্ডল। 


তিনি বলেন কে এল আর কে এগেল, তাতে তার কিছু যায় আসে না। কটাক্ষ করে তিনি বলেন পালে গরু-ছাগল আসে, চড়ে, আবার চলেও যায়। নতুন করে সদস্য সংগ্রহ অভিযান শুরু করেছে বিজেপি। এবার বিজেপির লক্ষ্য ৩ কোটি সদস্য। 



কলকাতায় দলের রাজ্য শীর্ষ নেতৃত্বের ঘোষণার পর ১০ অগাস্ট থেকে জেলায় জেলায় সদস্য সংগ্রহ অভিযান শুরু করা হবে। সদস্য সংগ্রহ অভিযানের প্রস্তুতি খতিয়ে দেখতেই বীরভূমে গিয়েছিলে দলের ওই জেলার দায়িত্বপ্রাপ্ত নেতা রাজু বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি সাংবাদিক সম্মেলনে নাম না করে অনুব্রত মণ্ডলকে আক্রমণ করেন তিনি। রাজু বলেন, বীরভূমে তৃণমূলকে যিনি নেতৃত্ব দিচ্ছেন তিনি একজন ক্রিমিনাম। বিজেপি হিংসার রাজনীতি করে না বলে দাবি করেন তিনি। 

তবে এই মন্তব্যের প্রেক্ষিতে রাজু বন্দ্যোপাধ্যায়কে হিরো বানাতে রাজি নন অনুব্রত। তিনি বলেন, কে এল আর কে গেল তাতে তার কিছু যায় আসে না।  তাঁর দাবি, বাংলায় হ্যাটট্রিক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।