প্রয়াত ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। সোমবার বিকাল সাড়ে পাঁচটা নাগাদ প্রণব পুত্র অভিজিত মুখোপাধ্যায় ট্যুইট করে জানান, বাবা আর নেই।তিনি লেখেন, আরআর হাসপাতালের চিকিতসকদের সবরকমের চেষ্টা সত্বেও চলে গেলেন বাবা। এদিন হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
শেষমেষ থেমে গেলো কয়েকদিনের রুদ্ধশ্বাস লড়াই। মৃত্যুর কাছে হার মানলেন প্রণব মুখোপাধ্যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৪ বছর। গত কয়েকদিন ধরেই হাসপাতালে ভর্তি ছিলেন প্রণব মুখোপাধ্যায়। করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। এরপর তারা মস্তিস্কে একটি অস্ত্রোপচার হয়। তারপর থেকে শারিরীক অবস্থার ক্রমাগত অবনতি হচ্ছিলো তাঁর।
প্রত্যেকদিন তাঁর স্বাস্থ্যের আপডেট দেওয়া হচ্ছিলো হাসপাতালের তরফে। সোমবার সকালেই দিল্লির সেনা হাসপাতালের তরফে মেডিক্যাল বুলেটিনে জানানো হয়, তাঁর শারিরীক অবস্থার অবনতি হয়েছে। আগেই গভীর কোমায় চলে গিয়েছিলেন তিনি। দেওয়া হয় ভেন্টিলেটর সাপোর্ট। বাড়তে থাকে ফুসফুসের সংক্রমণও। ইতিমধ্যেই তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভারতের বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

0 Comments