উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয়কে আক্রমণ করলেন বিজেপি সাংসদ অর্জুন সিং।  তিনি বলেন, ২০২১ সালে ভোটা দাঁড়ালে জ্যোতিপ্রিয়র করুণ হালহবে।  একইসঙ্গে অর্জুনের নিশানা থেকে বাদ যাননি খোদ তৃণমূলনেত্রীও। 

আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূলনেত্রীও তাঁর বিধানসভা কেন্দ্রে পরাজিত হবেন বলে ভবিষ্যতবাণীকরেছেন অর্জুন সিং।  ২০২১ সাল যত এগোচ্ছে বাংলায় ততই চড়ছে রাজনৈতিক পারদ। এবার উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল সভাপতিকে নিশানা করলেন বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং।

অর্জুন বলেন, ‘২০২১ সালের বিধানসভা ভোটে উত্তর ২৪ পরগনায় তৃণমূলের করুণ দশা হবে। উত্তর ২৪ পরগনায় তৃণমূলের কঠিন দিন আসতে চলেছে। হারের ভয়ে জ্যোতিপ্রিয় মল্লিক ভোটেই হয়তো  দাঁড়াবেন না হাবড়ায়। সেখানে তিনি হারবেন।শুধু জ্যোতিপ্রিয় মল্লিকই নন,আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূলনেত্রী তাঁর নিজের নির্বাচনী কেন্দ্র থেকেই হেরে যাবেন বলে ভবিষ্য়তবাণীকরেছেন বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং৷  তিনি বলেন, ‘২০২১ সালের বিধানসভা নির্বাচনে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই হারবেন। ভবানীপুরেই হারবেন মমতা।