লকডাউনের দিনের পরিবর্তন হলো রাজ্যে । এদিন নবান্নের তরফে জানানো হয়েছে ২৮ অগাস্ট কোনও লকডাউন হচ্ছে না। ২৮ অগাস্ট, শুক্রবার যদি লকডাউন করা হয়, তাহলে পরপর ৫ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। ফলে সাধারণ মানুষ অসুবিধায় পড়বেন। সেই কারণে দিনবদল বলে জানানো হয়েছে।
এমাসের ৫ ও ৮ তারিখ রাজ্যব্যাপী লকডাউন রয়েছে। বাকি রয়েছে ২০, ২১, ২৭, ৩১ অগাস্ট। ২৮ অগাস্ট লকডাউন না হলেও এই চারদিন লকডাউন করা হবে।



রাজ্যের তরফে প্রথমে ৯ দিনের লকডাউনের কথা ঘোষণা করা হয়েছিল। তারপর তা ৭ দিনের করা হয়। এই সাত দিন ঘোষণার পরেও ২ বার পরিবর্তন করা হয়েছিল। প্রথমে ঘোষণায় ১৬, ১৭, ২৩, ২৪ অগাস্ট বাদ দিয়ে ২০, ২১, ২৭ ও ২৮ যুক্ত করা হয়েছিল। বিভিন্ন সম্প্রদায়ের অনুরোধেই এই পরিবর্তন বলে জানানো হয়েছিল। শেষ পর্যন্ত লকডাউনের দিন ৯ থেকে কমে হল ৬।