করোনা  ভ্যাক্সিনের প্রতীক্ষায় গোটা বিশ্ব। গবেষণা চলছে বিশ্বের বিভিন্ন দেশে। তবে মঙ্গলবার  প্রথম সুখবরটা দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।  আজ মঙ্গলবার, ১১ অগস্ট রেজিস্টার হল বিশ্বের প্রথম করোনা ভ্যাক্সিন। কম সময়ে ভ্যাক্সিন তৈরির বিষয়টাকে উদ্বেগের চোখে দেখছেন বিশেষজ্ঞরা। এরই মধ্যে প্রতীক্ষীত প্রতিষেধকের ঘোষণা রাশিয়ার।


এদিন সকালে ক্যাবিনেট সেশনের ব্রডকাস্টে একথা ঘোষণা করেন পুতিন। তিনি বলেন, ‘আজ সকালে বিশ্বে প্রথমবার কোনও রোনা ভ্যাক্সিন রেজিস্টার হল। আমি জানি এতে ভাইরাসকে প্রতিরোধ করার ক্ষমতা তৈরি হবে।’ এদিন পুতিনের মেয়ের উপর প্রথম এই ভ্যাকসিন দেওয়া হয় বলেও জানা গিয়েছে।