প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়। 10 নম্বর জাতীয় সড়কে ধস নামায় সিকিম- শিলিগুড়ি যোগাযোগ ব্যাহত। একইসঙ্গে 10 নম্বর জাতীয় সড়ক কালিম্পং সংযোগকারী প্রধান রাস্তা হওয়ায় কালিম্পং এর সঙ্গেও যোগাযোগ ও সম্পূর্ণ বিচ্ছিন্ন। স্থানীয় সূত্রে খবর, গত কয়েকদিন ধরে প্রবল বৃষ্টি হচ্ছে পাহাড়ে।
বুধবার রাতের বৃষ্টিতে ধস নামে 10 নম্বর জাতীয় সড়কে। প্রায় 32 মিটার রাস্তা বসে যায়। একটি লরি অল্পের জন্য দুর্ঘটনা থেকে বাঁচে। কোনমতে রক্ষা পান গাড়িচালক। বৃহস্পতিবার সকাল থেকে পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ার এবং স্থানীয় প্রশাসনিক আধিকারিকরা এলাকা পরিদর্শন করেন।
জোরকদমে রাস্তা পরিষ্কারের কাজ শুরু হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালের মধ্যে ধসের অংশ সারিয়ে জাতীয় সড়ক যান চলাচলের উপযোগী করে তোলা যাবে। তবে যেভাবে বৃষ্টি বাড়ছে তাতে আশঙ্কায় রয়েছেন আধিকারিকরা।

0 Comments