মাত্র ১৪ বছরের মানসিক ভারসাম্যহীন এক নাবালিকাকে ধর্ষনের অভিযোগ উঠল প্রতিবেশী এক বৃদ্ধর বিরুদ্ধে।পরিবারের অভিযোগের ভিত্তিতে বনগাঁ থানার পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।পুলিশ জানিয়েছে ধৃতের নাম দিলিপ ঘোষ(৬০)।ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার ঘাটবাওর এলাকায়।
মঙ্গলবার নির্যাতিতা নাবালিকার মেডিকেল পরিক্ষা করা হয়েছে। নাবালিকার পরিবার এবং পরিবার সুত্রে জানা গেছে গত ৬ আগস্ট মানসিক ভারসাম্যহীন ১৪ বছরের নাবালিকা ঘুরতে বের হয়েছিল।সেই সময় প্রতিবেশী দিলিপ ঘোষ নাবালিকাকে জোর করে তার ঘরে নিয়ে গিয়ে ধর্ষন করে বলেই অভিযোগ।
পরে নাবালিকার কাছ থেকে বিষয়টি জানতে পেরেই নির্যাতিতার বাবা সোমবার রাতে বনগাঁ থানায় দিলিপের বিরুদ্ধে ধর্ষনের অভিযোগ দায়ের করেছেন।পুলিশ জানিয়েছে অভিযোগের ভিত্তিতে দিলিপ ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে।ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে।

0 Comments