বিরোধীদলের জয়ী ৪৫ জন পঞ্চায়েত সদস্য সহ কয়েক'শ কর্মী তৃণমূলে যোগ দিলেন। বসিরহাট মহকুমা বাদুড়িয়া বিধানসভার পৌর কমিউনিটি হলে তিনটি বিরোধী দল কংগ্রেস বিজেপি সিপিএম এবং নির্দল থেকে 45 জন মেম্বার সহ শতাধিক কর্মী-সমর্থক তৃণমূলে যোগদান করলেন।
তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন উত্তর ২৪ পরগনা তৃণমূল কংগ্রেসের কো-অর্ডিনেটর কার্যকরী সভাপতি ও পুর্ত কর্মদক্ষ নারায়ন গোস্বামী। উত্তর ২৪ পরগনার একমাত্র বাদুড়িয়া বিধানসভায় কংগ্রেসের অস্তিত্ব রয়েছে। সেখানেই শতাধিক কংগ্রেস, বিজেপি, সিপিএম কর্মী-সমর্থক তৃণমূলে যোগদান করলো।
এদিন কংগ্রেসের দলত্যাগী মেম্বার অঞ্জলি মন্ডল, বিজেপি নেতা তপন মন্ডল, কংগ্রেসের আনারুল সরদার ও মাজেদা বিবিরা বলেন যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের শরিক হতে এসেছি, পাশাপাশি যেভাবে করোনা মোকাবেলা করছেন রাজ্যের প্রশাসনিক প্রধান সামনে দাঁড়িয়ে তার হাত শক্ত করতে তৃণমূলে যোগদান। এই দলে যোগদান করলাম যাতে মানুষের কাজ করতে পারি।

0 Comments