৭৪ তম
স্বাধীনতা দিবসের আগে জাতির উদ্দ্যেশে ভাষণ দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
এদিন তাঁর ভাষণে উঠে আসে ৫ই অগাষ্টের রাম মন্দিরের ভূমি পুজোর উল্লেখ।নিজের
বক্তব্যে তিনি বলেন রাম মন্দিরের ভূমি পুজো গোটা দেশকে গর্বিত করেছে। দেশের
প্রতিটি মানুষ এই ভূমি পুজোর অনুষ্ঠান প্রত্যক্ষ করেছেন। রাম মন্দিরের ভূমি পুজোর
জন্য প্রত্যেক ভারতীয় গর্ব বোধ করেন।
এদিন চলতি বছরে দেশের ঘটে যাওয়া একের পর এক
উল্লেখযোগ্য ঘটনা ও অতিমারী করোনা ভাইরাস নিয়ে কথা বললেন তিনি। এদিন তিনি বলেন রাম
মন্দিরের ভূমি পূজনের কথা। তিনি বলেন ১০ দিন
আগেই রাম মন্দির তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে। দেশের মানুষ শীর্ষ আদালতের বিচার
সম্মানের সঙ্গে মেনে নিয়েছে। এতদিন ধরে ধৈর্য্য ধরেছিল দেশের মানুষ। সেই প্রতীক্ষার
অবসান হয়েছে।

0 Comments