বর্ষা তারপর ক্রমাগত বৃষ্টিতে নদিয়ার চূর্ণী, জলঙ্গি, ভাগীরথী নদীর জল বৃদ্ধি পাচ্ছে নদীর দুই ধরে মাটি আলগা হচ্ছে পাড়ে গজিয়ে ওটা অনেক গাছ জলমগ্ন বিভিন্ন গাছ ইতমধ্যে জলে ডুবে গিয়েছেl রানাঘাট, চাকদহ, আড়ংঘাটা নদীর পাড়ে থাকা নদীর আশে পাশে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতংক শুরু হয়েছে l
বিভিন্ন বাঁধ থেকে জল ছাড়ায় নদীর জল অনেকটাই বেড়ে গিয়েছে স্থানীয় বাসিন্দার ধারণা এই ভাবে জল এবং বৃষ্টি হলে পরিস্থিতি ভয়াবহ সৃষ্টি হবেl অন্য দিকে হুগলি নদীর জল বেড়ে বিপত্তি। নদিয়ার কল্যাণী ব্লকের কাঁচরাপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকার ৪ টি গ্রামের বাসিন্দারা l তারা জলবন্দী। শতাধিক পরিবার জল বেড়ে যাওয়ায় জলবন্দী হয়ে পড়েছে। কাঁচরাপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকার চর জাজিরা, চর যাত্রাসিদ্ধি, চর বীরপাড়া ও চর যদুবাটি এলাকার বেশ কিছু বাড়িতে ইতিমধ্যেই ঘরের মধ্যে জল ঢুকে পড়েছে।
যার ফলে সমস্যায় পড়েছেন ওই এলাকার সাধারণ মানুষ। আতঙ্কে প্রহর গুনছেন গ্রামবাসীরা। নদীর জল বেড়েছে, তার মধ্যে চাষের জমি ইতিমধ্যেই জলের তলায় চলেগেছে। অনেক ফসল নষ্ট হয়েগেছে। সাপ, পোকামাকড়ের উপদ্রব বেড়েছে বলে তারা জানান

0 Comments