রাজ্যের কোভিড পরিস্থিতি নিয়ে এবার কেন্দ্রের হস্তক্ষেপ দাবি করলেন বিজেপি সংসদ অর্জুন সিংহ। এদিন হাওড়ায় এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই দাবি তোলেন তিনি। বিভিন্ন ইস্যুতে মুখ্যমন্ত্রীর কড়া সমালোচনা করেন তিনি। তিনি বলেন, কেন্দ্র হস্তক্ষেপ না করলে বাংলার মানুষকে বাঁচানো যাবেনা।
অর্জুন সিংহ বলেন, নবান্নে বসে সাংবাদিক বৈঠক করে এতদিন কোভিড নিয়ে মিথ্যে কথা বলে এসেছেন মুখ্যমন্ত্রী। কোভিডে মৃত্যুর সঠিক তথ্য দেননি উনি। লকডাউনের ডেট পাঁঁচবার বদল করেছেন। আসলে ওনার মেন্টালি প্রবলেম আছে। এরাজ্যে আমফানের টাকা লুট হয়েছে।
কেন্দ্রীয় সরকারের দেওয়া ডিজাস্টার ম্যানেজমেন্ট এর টাকা লুট হয়েছে। ভাইপোর অ্যাকাউন্টে টাকা চলে যাচ্ছে। এরাজ্যের পুলিশ সরকারের দলদাসে পরিণত হয়েছে।

0 Comments