প্রেমের ঘটনার জেরে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। ওই ঘটনায় পুলিশ অভিযুক্তদের সন্ধান চালাতে গিয়ে সোমবার তুমুল উত্তেজনা ছড়ায় পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার হাঁড়গ্রামে। পুলিশ জনতা কার্যত খন্ডযুদ্ধ বেঁধে যাওয়ার মতো অবস্থা। ঘটনাটি ঘটে ভাতার থানার হাঁড়গ্রামে।
গ্রামবাসীদের অভিযোগ, অভিযুক্তদের ধরতে এসে পুলিশ বিনা প্ররোচনায় লাঠিচার্জ করে। লাঠির ঘায়ে আহত হয়েছেন তিন চারজন গ্রামবাসী। এমনটাই দাবী গ্রামবাসীদের। উত্তেজিত গ্রামবাসীরা পুলিশের গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখান। তারপর অতিরিক্ত পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয়।
ভাতার থানার পুলিশ জানিয়েছে, “পুলিশ কারও ওপর লাঠিচার্জ করেনি। কয়েকজন এলাকায় অশান্তি সৃষ্টি করছিল। তারপরেই গ্রামের মানুষ ক্ষিপ্ত হয়ে ওঠেন।

0 Comments