মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা এলাকায় নিত্যদিন করোনা  আক্রান্তের সংখ্যা বাড়তে থাকার ফলে উদ্বিগ্ন জেলার প্রশাসনিক মহল। সেইমতো   স্থানীয় বিরেন্দ্রনগর এলাকায় দুই করোনা আক্রান্ত কনটেইনমেন্ট জোন ছেড়ে অন্যত্র পার্শ্ববর্তী এলাকায় আত্মগোপনের জন্য চলে যায়  বলে স্থানীয় স্বাস্থ্য আধিকারিকদের কাছে খবর এসে পৌঁছায়।



ফলে তড়িঘড়ি এদিন ভগবানগোলা এলাকার  বিডিও থেকে শুরু করে বি এম ও এইচ, সমষ্টি উন্নয়ন আধিকারিক সকলে একযোগে বিরেন্দ্রনগর এলাকায় হাজির হন ওই করণা আক্রান্ত ব্যক্তির সঠিক হদিশ বের করার জন্য। স্বাভাবিকভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোরগোল পড়েছে।



এদিকে এই ব্যাপারে  কনটেইনমেন্ট জোন এর মধ্যে থাকা সাধারণ মানুষের বক্তব্য, দীর্ঘদিন ধরে তারা  কনটেইনমেন্ট জোন রয়েছে অথচ একাংশ মানুষ সরকারি নির্দেশে আগের না মেনে গায়ের জোরে যখন-তখন ব্যারিকেডের বাইরে চলে যাচ্ছে ফোনে সমস্যা সৃষ্টি হচ্ছে"।