শ্যামপুরের মরশাল গ্রামের তেঁতুলতলায় ১৫ দিনের শিশু আরাধ্যা মাঝির মৃত্যুর ঘটনার ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও পুলিশ এখনোও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। এমনকি কি কারণে ছোট শিশুর এই পরিনতি সেটা নিয়েও ধোয়াশায় পুলিশ।
যদিও মঙ্গলবারের পর বুধবারেও শ্যামপুর থানার পুলিশ মৃত শিশুর দাদু শৈবাল মাঝিকে থানায় ডেকে এনে দফায় দফায় জিজ্ঞাসবাদ করছে। পুলিশের দাবি সবদিক খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনবোধে পরিবারের বাকি সদস্যদের ও জেরা করা হবে।
এদিকে একদিন পেরিয়ে গেলেও পুলিশ কাউকে গ্রেফতার করতে না পারায় ক্ষোভে ফুসছে গ্রামবাসী। তাদের বক্তব্য দোতলা বাড়ির সমস্ত দরজা ভিতর থেকে বন্ধ থাকায় এটা পরিস্কার বাড়ির কোন সদস্য এই ঘটনার সাথে যুক্ত। এদিন তারা দোষীদের গ্রেফতারের দাবিতে সরব হয়।
প্রসঙ্গত, সোমবার রাতে মা বাবার সাথে শুয়ে থাকার সময় রহস্য জনক ভাবে নিখোজ হয়ে যায় ছোট শিশু আরাধ্যা মাঝি। পরে বাড়ি তেকে কিছুটা দূরে পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

0 Comments