অনলাইনে মোবাইল ফোনের মাধ্যমে টাকা হাতানোর কুখ্যাত জামতারা গ্যাং এর দুই সদস্য গ্রেফতার। দিল্লির পুলিশের সাইবার ক্রাইম শাখা ও বীরভূম জেলা পুলিশের যৌথ অপারেশনে বীরভূম থেকে দুজনকে ধরা হয়। ধৃতরা হলো রঞ্জিত দে। বাড়ি রাজনগর থানার মুক্তিপুর গ্রামে এবং অন্যজন হলেন প্রকাশ মন্ডল বাড়ি চন্দ্রপুর থানার বাঁশবুনি গ্রামে।
শুক্রবার তাদের সিউড়ি আদালতে তোলা হলে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। তাদের দিল্লির রোহিনী আদালতে ফের পেশ করা হবে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিল্লির এক ব্যক্তির 63 হাজার টাকার জালিয়াতির তদন্তে নেমে দিল্লি পুলিশের সাইবারক্রাইম শাখা বীরভূম যোগ পায়।
তারা জানতে পারে বীরভূমের দুই ব্যক্তি ওই টাকা হাতিয়েছে। পরে রঞ্জিত এবং প্রকাশের সঙ্গে জামতারা যোগ পায় গোয়েন্দারা। বীরভূম পুলিশের সঙ্গে যোগাযোগ করে এই দু'জনকে ধরার জন্য ফাঁদ পাতা হয়। সিউড়ির একটি বেসরকারি ব্যাংক সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাদের।
মূলত পেটিএম এর মাধ্যমে গোটা অপারেশন চালাতো রঞ্জিত এবং প্রকাশ। রঞ্জিত এবং প্রকাশ বিভিন্ন নামে ক্লায়েন্টদের ফোন করতো বিভিন্ন লোভনীয় অফার, কখনো কার্ড ব্লক হয়ে যাওয়ার ভয় দেখিয়ে ডেবিট বা ক্রেডিট কার্ডের সিভিভি নম্বর জেনে নিতো।
তারপর কার্ড থেকে টাকা পেটিএম অ্যাকাউন্টে ট্রান্সফার করতো পরে পেটিএম থেকে সেই টাকা টান্সফার হত রঞ্জিতের ব্যাংক একাউন্টে এভাবেই চলতো প্রতারণা। একাউন্ট ব্যবহার করতে দেওয়ার জন্য রঞ্জিত অতিরিক্ত ১০ শতাংশ কমিশন।
প্রসঙ্গত, অনলাইন প্রচারণার স্বর্গরাজ্য হলো ঝাড়খন্ডের জামতারা। নাইজেরিয়া এবং রোমানিয়া এই দুই দেশের প্রতারকদের সঙ্গে সরাসরি যোগাযোগ পাওয়া গিয়েছে এই গ্যাং এর।

0 Comments