নদীয়া জেলার কৃষ্ণনগরের শুকুল রোডের বাসিন্দা শিক্ষক সৌগত দাসের পিতা সাধন দাসের (৬৬) তম জন্মদিন এবছর একটু অন্যরকমভাবে পালন করলেন। করোনা অাবহে সাধারণ মানুষ খুব সমস্যার মধ্যে অাছেন।



 তাই পিতার জন্মদিন  উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন কৃষ্ণনগর ঐক্যতান এর সহযোগিতায় রবিবারে ভাতজাংলা পশ্চিম দূর্লভ পাড়ায় কমিউনিটি কিচেনের মাধ্যমে প্রায় ৪০০টি শিশুদের  দুপুরের খাওয়ার ব্যবস্থা করা হয়।




করোনা আবহে এইরকম একটি কর্মসূচি নেওয়ার জন্য কৃষ্ণনগর ঐকতানের পক্ষ থেকে পরিবারকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানানো হয় ।