শনিবার সন্ধ্যায় হঠাৎই আগুন লেগে গেলে আতঙ্কিত হয়ে হাসপাতাল চত্বর।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার হসপিটাল পাড়া এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন সন্ধ্যায় ক্যানিং মহকুমা হাসপাতালে চত্বরে ক্যানিং এসিএমওএইচ অফিস থেকে কালো ধোঁয়া বের হতে দেখে স্থানীয় মানুষজন।
কালো ধোঁয়া দেখে আতঙ্কিত হয়ে পড়ে স্থানীয় মানুষজন এবং হাসপাতালের রোগীর আত্মীয় স্বজন।খবর পেয়ে ঘটনাস্থলে আসে আসে একটি দমকলের ইঞ্জিন।
কিছুক্ষণের মধ্যেই দমকলের ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে।এদিকে প্রাথমিক তদন্তে উঠে আসে সর্ট সার্কিট থেকে আগুন লেগে যায়।তবে কিভাবে এমন ধরনের ঘটনা ঘটলো সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল বিভাগ।

0 Comments